লিংকড লিস্ট
পূর্বের টিউটোরিয়ালে আমরা অ্যারে সম্পর্কে জেনেছি । অ্যারেতে আমরা অ্যারের অনেক সীমাবদ্ধতা দেখেছি। যেমন: অ্যারের সাইজ আগে থেকে বলে দেয়া থাকে যার দরুন পরবর্তীতে এর মেমোরি বাড়ানো বা কমানো যায়না ।অ্যারের সীমাবদ্ধতা দূর করার জন্য আমরা লিংকড লিস্ট ব্যবহার করি। আমরা লিংকড লিস্টে কোনো ভেলু রাখার জন্য নোড ব্যবহার করবো। নোডের ভিতরে আমরা দুইটি কক্ষ বিবেচনা করবো। যার একটি কক্ষে রাখবো কাঙ্খিত ভ্যালু এবং অন্য কক্ষে রাখবো পরবর্তী ভ্যালু কোথায় আছে তার ঠিকানা ।বিষয়টা আরো পরিষ্কার হওয়ার জন্য নিচের ছবিটি লক্ষ্য করো । এখানে প্রত্যেকটি নোডের প্রথমভাগে ভ্যালু রাখা হয়েছে এবং পরবর্তীভাগে Next রাখা হয়েছে যা পরবর্তী নোডের দিকে পয়েন্ট করে থাকবে । এভাবে সর্বশেষ নোডটি পয়েন্ট করে আছে NULL এডড্রেসকে । এর মানে হলো এর পর আর কোনো ভ্যালু নাই ।অর্থাৎ আমরা যদি কোনোভাবে প্রথম ভ্যালুয়ের এড্রেস জানতে পারি তবে Next পয়েন্টার এর মাদ্ধমে পুরো লিঙ্কলিস্ট ট্রাভার্স করতে পারবো । কেননা প্রত্যেকটা নোডের শেষ অংশে পরবর্তী নোডের এড্রেস সংগ্রহ করা থাকবে। এখানে প্রত্যেকবার নোড তৈরির পর যেহেতু আপডেট করতে হচ্ছে তা...